স্টাফ রিপোর্টার : রাণীনগরে ব্যবসায়ীকে পথরোধ করে মারধোর ও টাকা ছিনতাই সংক্রান্ত চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামীসহ আটক ২ জন।
এসআরবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এজাহার মোতাবেক ঘটনার দিন গত ৪ জুলাই ভোররাত অনুমান ৪.৩০ ঘটিকায় সুপারী ব্যবসায়ী জনৈক মোঃ রফিকুল ইসলাম (৪৭) তাহার সঙ্গীয় সুপারী ব্যবসায়ী জনৈক মোঃ আনিছুর প্রাং এবং মোঃ জুয়েল হোসেনসহ ভ্যানচালক জনৈক বদের আলীর চার্জার ভ্যানযোগে নিজ বাড়ী হইতে আত্রাই হাটে সুপরী ক্রয়ের উদ্দেশ্যে রওনা করেন। ঐদিন রাণী নগর রেলগেট হতে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ নামক স্থানে পৌছা মাত্রই পূর্ব হইতে ওত পাতিয়া থাকা দস্যুগন তাহাদের ভ্যান থামিয়ে গতিরোধ করেন। দস্যুদের কাছে থাকা ধারালো অস্ত্র তাহাদের পেটে ঠেকিয়ে মৃত্যু ভয় দেখিয়ে এবং রক্তাক্ত জখম করিয়া তাদের নিকট থাকা নগদ ৪৫,৮০০/- টাকা এবং ২টি স্মার্ট মোবাইল ফোন,যার মুল্য অনুমান ১৯,০০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে সংবাদ দাতা জনৈক রফিকুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করিয়া নওগাঁ রাণীনগর থানায় মামলা নং-০৯, তারিখ-০৪/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড দায়ের করেন। উক্ত ঘটনার দিন হইতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর একটি সুদক্ষ ও চৌকশ টীম ঘটনার ছায়া তদন্ত ও তথ্য সংগ্রহ শুরু করেন।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং এসআরবি-৪, সিপিসি-২, নবী নগর সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যেমে জানতে পারেন যে, বর্নিত ঘটনার প্রধান ও মূল পরিকল্পনাকারী আসামীরা নওগাঁ হইতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় আত্মগোপন করিয়াছে। উক্ত তথ্যের ভিত্তিতে ইং ৯ নভেম্বর রাত ৭.৩০ ঘটিকা এবং ৮.৪৫ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মোজার মিল এবং ইপিজেড এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করিয়া দস্যুতার ঘটনার প্রধান ও মূল পরিকল্পনাকারী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার জবানবন্দিভুক্ত তদন্তে প্রাপ্ত আসামি মোঃ শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০),পিতা-মোঃ রেজাউল করিম ওরফে লুক্কা, সাং- পূর্ব বালুভরা, থানা- রাণীনগর, জেলা-নওগাঁ’কে গ্রেফতার করা হয়। অতপর একই তারিখ উক্ত ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামী মোঃ শাকিল ইসলাম (২৭), পিতা-মোঃ বাবু ইসলাম, সাং- পশ্চিম বালুভরা, থানা-রাণীনগর, জেলা- নওগাঁ’কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইপিজেড মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তাহারা দস্যুতার ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামিদ্বয়’কে রাণীনগর থানায় হস্তান্তরের এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় জিডি মুলে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST