৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। 

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, (রবিবার) ৮ নভেম্বর রাত আনুমানিক পৌনে ৮টার দিকে কাটাখালী থানা পুলিশ চৌমুহনী বাজারের গুয়াবাসিনা এলাকায় অভিযান পরিচালনা করে নওদাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মো. আলো আলী (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, একই তারিখ রাত আনুমানিক ৮টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া গ্রামের মো. সুমন রানার স্ত্রী মোসা. সাথী ওরফে সুমী (৪০)-এর বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমী কৌশলে পালিয়ে গেলেও কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মিজানুর হকের ছেলে মো. গোলাম সাকলাইন (২৯)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পলাতক আসামির ফেলে যাওয়া ৫ বোতল ফেয়ারডিল সিরাপ এবং গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ফেয়ারডিল সিরাপের ১টি খালি বোতল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ও পলাতক উভয় আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, পলাতক আসামি সুমীর বিরুদ্ধে কাটাখালী থানায় ইতঃপূর্বে ৬টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

এছাড়াও, একই তারিখ রাত আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ বেলদারপাড়া মাছুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শেখপাড়া বেতপট্টি গ্রামের মো. মহিদুল ইসলাম ওরফে লাভলুর ছেলে মো. রিয়ান (২২)-কে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৩

নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

৪

পুঠিয়ায় জমি দখল ও বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগ

৫

৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

৬

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা

৭

নাটোরে ৫৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ২ মাসের কারাদণ্ড

৯

রুয়েটে সিএএসআরের ৫৮ তম সভা অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

১১

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

১২

সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত অসত্য তথ্যের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য

১৩

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

১৪

সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে: আব্দুল আউয়াল

১৫

জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

১৬

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

১৭

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১৯

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST