
স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কমিটি ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ- এর (সিএএসআর) ৫৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সোমবার (০৯ নভেম্বর) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
গবেষণা ও সম্প্রসারণ পরিচালকের দপ্তরের কার্যপত্র অনুযায়ী, সভায় পূর্বের সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। একই সঙ্গে এমএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীদের সুপারভাইজার নিয়োগ, থিসিসের শিরোনাম ও প্রস্তাবনা সহ প্রস্তাবিত গবেষণা অনুমোদনের বিষয়ে অবহিত করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST