
স্টাফ রিপোর্টার, বাগমারা : ‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা কাউসার আলী, তথ্য আপা আঁখি খাতুন, সমবায়ীরা। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST