১০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

পুড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেলের কর্মকর্তা আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুরুদ্দিন শেখ। প্রায় ৩০ বছর ধরে পেশাদার বাসচালক হিসেবে কাজ করছিলেন তিনি।

পুলিশ ও বাস শ্রমিকদের সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার বাসটি কিশোর-তন্ময় পরিবহনের। এটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। গত দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান। পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে থাকলেও রাতে দেরি হলে অনেক সময় বাসের মধ্যেই ঘুমিয়ে পড়তেন তিনি।

আরও পড়ুনঃ   অপরাজিতারা তৃণমূল পর্যায়ের নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে যাবে : স্পিকার

বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তার বাড়ি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকায়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি টার্মিনালের পাশে রাখা ছিল এবং চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে তার একটি হাত পুড়ে যায়। পরে তিনি বাস থেকে বেরিয়ে এসে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে বাসটিতে আগুনের ভয়াবহতা দেখতে পান তারা। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

পুলিশ কর্মকর্তা আজমীর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন বাসটির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, চালক কালাচান শেখের মৃত্যু সরাসরি অগ্নিদগ্ধ হওয়ার কারণে হয়নি। আগুন লাগার পর তিনি দ্রুত বাস থেকে বের হতে সক্ষম হলেও অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ট্রেনে আগুন

১

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

২

২০২৭ সালে হজচুক্তি স্বাক্ষরিত, হজযাত্রীর কোটা ৮৩,৫০০ জন

৩

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

৪

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৭

নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

৮

পুঠিয়ায় জমি দখল ও বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগ

৯

৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১০

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা

১১

নাটোরে ৫৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ২ মাসের কারাদণ্ড

১৩

রুয়েটে সিএএসআরের ৫৮ তম সভা অনুষ্ঠিত

১৪

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

১৫

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

১৬

সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত অসত্য তথ্যের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য

১৭

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

১৮

সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে: আব্দুল আউয়াল

১৯

জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

২০

Design & Developed by: BD IT HOST