১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী নিউ মার্কেটের সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নিউ মার্কেটের সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় তিনি নিউ মার্কেটের দুই তলাসহ পুরো মার্কেট ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেটের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নিউ মার্কেটের অবকাঠামো সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেনের উন্নয়ন করা হবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ   সীমান্তে কৃষকদের জন্য বিশেষ বিধান

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেট নগরীর একটি পুরোনো মার্কেট । মার্কেটটির ঐতিহ্য ধরে রাখতে চাই। নিউ মার্কেটের নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্যের আদলে এর সংস্কার ও উন্নয়নকাজ করতে চাই। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে তাঁদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলার, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জেম ও মো. টিপু উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, গোলাম আতোয়ার, আফজাল হোসেন ও সাব্বির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্য প্রকৌশলী এবং ১৩ নম্বর ওয়ার্ড সচিব সারোয়ার হোসেন শাওন উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা সরকার দিপু, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব এ কে সারওয়ার জাহান সম্রাট, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম জিতু, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা এবং সাবেক যুবনেতা মোমিন, পল্টু ও মিঠু উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST