২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সীমান্তে কৃষকদের জন্য বিশেষ বিধান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণসহ সীমান্তের পাঁচটি ইস্যু নিয়ে আলোচনা হয়। তবে চারটি বিষয়ে সমন্বিতভাবে লিখিত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সিদ্ধান্তগুলো হল, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না, সীমান্ত সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করতে হবে, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে জনগনকে উদ্বুদ্ধ করা এবং দুই দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যেকোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো বন্ধ করতে হবে।

আরও পড়ুনঃ   মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে আয়োজিত সেক্টর কমান্ডার পর্যায়ের এই বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া এবং ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ বিজিবি-বিএসএফের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উভয় দেশের জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজিবি-বিএসএফের এই বৈঠক পারস্পরিক সহযোগিতা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। সীমান্ত এলাকায় সংঘাত এড়ানো এবং অপরাধ দমনে এই সিদ্ধান্তগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST