১৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ফলক উন্মোচন ও ফিতা কেটে কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্তৃক মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের কলিমনগর সেন্ট লুইসপাড়া ও কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক এবং প্রধান ফটক হতে পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার সীমানাপ্রাচীর পর্যন্ত ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধান ফটকের পাশে একটি গাছের চারা রোপণ করেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দারা আমার কাছে প্রায় ১৬টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে প্রধান ফটক ও সড়ক নির্মাণ, আলোকায়নসহ প্রায় ১৪টি দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

আরও পড়ুনঃ   হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কারাগারে মানিক

অনুষ্ঠানে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, উপসহকারী প্রকৌশলী সানোয়ার ইসলাম ছবি, পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার পালপুরোহিত ফাদার লিটন কস্তা, গ্রামপ্রধান রাফায়েল মুর্মু, মাইকেল মারান্ডি ও মঞ্জু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রনি হোসেন রাহুল, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদীকা বীথী মনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সারওয়ার পারভেজ রকি সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক নির্মাণ, সড়ক উন্নয়ন ও আলোকায়নসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এসব উন্নয়ন কাজের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের চলাচল আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST