
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান হতে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৫ জন চোরকে গ্রেফতারের পর ৩ নং গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী মোঃ মোজাম্মেল হক (৩২)-এর তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ১৫ অক্টোবর বিকাল ৫:৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মুখপাত্র মিডিয়া সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী জেলা বিসিবি পরিচালিত ডিভিশন ক্রিকেট টিমের কাভার্ড ভ্যানে চুরির ঘটনায় গ্রেফতারকৃত ৩ নং গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী মোঃ মোজাম্মেল হক (৩২)-কে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, চুরি যাওয়া লাগেজ থেকে নেওয়া তিন লক্ষ টাকা তার বর্তমান ভাড়া বাসা নং-৯৫, ওয়ার্ড নং-২৮, কাজলা মৃধাপাড়া, মতিহার, মহানগর রাজশাহীর শয়নকক্ষে রাখা ড্রেসিং টেবিলের ড্রয়ারে সংরক্ষিত আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ১৫ অক্টোবর বিকেল ৫:৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিবি পুলিশ গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী মোঃ মোজাম্মেল হক-এর ভাড়া বাসার শয়নকক্ষে উপস্থিত হয়ে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি করে ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে একটি খাকি কাগজের প্যাকেটে রক্ষিত ৬টি বান্ডিলে তিন লক্ষ টাকা উদ্ধার করে।
উল্লেখ্য যে, এর আগে গত ১৫ অক্টোর ভোর ৪:১৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন তারাপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরির সাথে জড়িত ৫ জন অভিযুক্তকে গ্রেফতারসহ ১টি রচযড়হব ১৫ চৎড় গধী, ৩০০ ইউএস ডলার, নগদ ৮,০০০ টাকা, ১টি ম্যাসেজ বেড, ১টি লাগেজ, ৪টি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম ও চুরি কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উক্ত চুরির ঘটনায় গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী মোঃ রুবেল আহমেদ (৩৮), বিজ্ঞ আদালতে ফৌজাদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
বর্ণিত চুরির ঘটনায় পুঠিয়া থানায় মামলা নং-০৭, তারিখ-১৫/১০/২০২৬ খ্রি., ধারা-৪৬১/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার ও চোর-চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে জন্য ডিবি পুলিশের অভিযান ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST