৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।

বিধ্বস্ত বিমানটি ছিল ইউপিএসের। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গভর্নর বেসিয়ার জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা এখনো বিমানবন্দরের কাছে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউপিএসের তথ্য অনুযায়ী, তিন ইঞ্জিনবিশিষ্ট বিমানটি প্রায় সাড়ে আট ঘণ্টার ফ্লাইটে হাওয়াইয়ের হনোলুলুর উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে তিনজন ক্রু ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলকেওয়াই-এর সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের সময় একটি পাখায় আগুন ধরে যায় এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তা ভয়াবহ অগ্নিগোলকে পরিণত হয়।িএছাড়া বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে রানওয়ের বাইরে শিল্পাঞ্চলের কয়েকটি ভবনেও আগুন ধরে যায়। এসময় আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   দেশত্যাগে নিষেধাজ্ঞার খড়গে ২৭ মন্ত্রী-এমপিসহ ৬০ ব্যক্তি

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউপিএস ফ্লাইট ২৯৭৬ বিধ্বস্ত হয়।

তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বিমানের কোনো ইঞ্জিন দুর্ঘটনার আগে আলাদা হয়ে পড়েছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন, কারণ ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ধাতব টুকরোর ভিডিও প্রমাণ হাতে এসেছে।

লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে এখনো আগুন জ্বলছে। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে পাঁচ মাইল এলাকার মধ্যে সবাইকে ঘরে অবস্থান করতে নির্দেশ জারি করেছে।

এফএএর রেকর্ড অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ৩৪ বছর পুরোনো এমডি-১১ মডেলের মালবাহী উড়োজাহাজ। এটি নির্মাতা ম্যাকডোনেল ডগলাসের তৈরি এবং পরে তা বোয়িং অধিগ্রহণ করে। বোয়িং এক বিবৃতিতে বলেছে, তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে এবং তদন্তে প্রযুক্তিগত সহায়তা দেবে।

আরও পড়ুনঃ   ভারতসহ আরও কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি ২০০৬ সাল থেকে ইউপিএসের বহরে যুক্ত ছিল। মঙ্গলবার সকালে এটি লুইসভিল থেকে বাল্টিমোর গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসে। সাইটটির তথ্যমতে, উড্ডয়নের পর বিমানটি ১৭৫ ফুট উচ্চতায় উঠে ১৮৪ নট (ঘণ্টায় প্রায় ৩৪০ কিমি) গতিতে পৌঁছায় এবং এরপরই তা তীব্রভাবে নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ে।

ইউপিএস জানিয়েছে, এখনো তারা আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

এদিকে দুর্ঘটনার পর লুইসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ইউপিএসের পণ্য সরবরাহ কার্যক্রম এবং এতে করে অ্যামাজন, ওয়ালমার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ডেলিভারিতেও প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST