৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

অনলাইন ডেস্ক : রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে থেকে খেলেছেন। লিওনেল মেসিরও প্রশংসা করেছেন বহু বছর। লুকা মদরিচকে প্রথাগত প্রশ্ন শুনতে হলো- দুজনের মধ্যে কে সেরা? একজনকে বেছে নেওয়ার বেলায় নিরপেক্ষ থাকলেন ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক।

কোরিয়ার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক সতীর্থ রোনালদো ও মেসির মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। ৪০ বছর বয়সী মিডফিল্ডার দুজনের প্রশংসা করে জানান, এই ধরনের প্রশ্ন শুনতে তার ভালো লাগে না।

আরও পড়ুনঃ   পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

মদরিচ বলেন, ‘আমি এই প্রশ্ন পছন্দ করি না। তারা একটি যুগের শুরু করেছে। ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার সম্পৃক্ততা অনেক বেশি, কারণ তার সঙ্গে খেলেছিলাম। মাদ্রিদে সে আমার সতীর্থ ছিল। আমি আপনাদের নিশ্চিত করতে চাই, সে শুধু একজন দুর্দান্ত ফুটবলারই নয়, সে অসাধারণ মানুষ। লোকেরা জানে না, সবসময় অন্যকে সাহায্য করার জন্য তার বিশাল একটা হৃদয় আছে। ব্যক্তি হিসেবে আমি তাকে (মেসি) জানি না, কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে সেও অসাধারণ। একজন খেলোয়াড় হিসেবে চমৎকার।’

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে শ্রীরামপুর ঘাটে সদর উপজেলা ভূমি কর্মকর্তার অভিযান

এদিকে মদরিচের আরেক রিয়াল সতীর্থ টনি ক্রুস ২০২৬ বিশ্বকাপের জন্য মেসির আর্জেন্টিনার চেয়ে রোনালদোর পর্তুগালকে ফেভারিট মত দিয়েছেন। রোমারিওর সঙ্গে আলাপচারিতায় জার্মান তারকা বিশ্বকাপের ফেভারিট হিসেবে পর্তুগাল ছাড়াও স্পেন, মরক্কো ও ফ্রান্সকে রাখার কথা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST