১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীমনির পক্ষে শুনানি করবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি আশা প্রকাশ করে বলেন, এই মামলা থেকে পরীমনি ন্যায়বিচার পাবেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে সেদিন পায়ে ব্যথার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন আদালত।

আরও পড়ুনঃ   শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব(বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন৷ তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়ে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লিখিতভাবে সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। তিনি মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন এবং নিজের গাড়িটি মাদক বহনের কাজে ব্যবহার করতেন। এসব মাদক রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

আরও পড়ুনঃ   বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর, অংশ নেবেন ৫৩৭৫ গ্রাজুয়েট

পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ওই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত এই মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।

তথ্যসূত্র- ঢাকাপোস্ট

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

২

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

৩

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

৪

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

৫

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

৬

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৭

কর্তৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের এশিয়া অভিযান

৮

‘আমাকে চুম্বন করো!’

৯

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১০

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

১১

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

১২

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

১৩

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১৪

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

১৫

বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

১৬

নগরীতে নারীসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৭

বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি

১৮

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

১৯

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২০

Design & Developed by: BD IT HOST