২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে কালিকাপুর ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে আন্তঃ পৌর ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার বেলা ৩টায় কালিকাপুর ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম। ক্লাবের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী (দক্ষিণ) এর সভাপতি বাবর আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল গাজী সহ বিভিন্ন সুধীজন। টুর্নামেন্টে পৌরসভার মোট ১২ টি ওয়ার্ড থেকে ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সরদারপাড়া একাদশ ৩-১ গোলে মহিষভাঙ্গা একাদশকে পরাজিত করে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

১

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

২

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৩

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

৪

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

৫

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

৬

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

৭

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

৯

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর

১০

দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে -খাদ্যমন্ত্রী

১১

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী

১২

ডিজিটাল সুরক্ষায় থামবে বাল্যবিবাহ

১৩

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১৪

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

১৫

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১৬

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

১৭

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

১৮

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৯

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST