৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, প্রাণ গেল বাইকচালকের

অনলাইন ডেস্ক : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বী (৩৬) নামের এক মোটরসাইকেলচালক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক পথচারী নারীকে বাঁচাতে সড়ক বিভাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রাব্বীর বাড়ি রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর কনটেন্ট ক্রিয়েটর শাওন সড়ক দুর্ঘটনায় নিহত

নগরের শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুরে যাচ্ছিলেন রাব্বী। নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক বিভাজকে ধাক্কা দেন। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত রাব্বীর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST