১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর কনটেন্ট ক্রিয়েটর শাওন সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসান শাওন। রোববার বিকেলে লোহাগাড়ার চুনতি এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

নিহত শাওন নাটোর জেলার সিংড়া থানার পারসাঐল শেখ পাড়া এলাকার আতাউর রহমানের ছেলে।

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে ঘটে যায় প্রাণঘাতী এই দুর্ঘটনা।

রাজশাহী থেকে আগত বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি ভ্রমণে যান বান্দরবন, সাজেক ও কক্সবাজারে। আজ কক্সবাজার থেকে ফিরছিলেন রাজশাহী। ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তাদের সহযাত্রী সাকিবুল হাসান শাওন।

আরও পড়ুনঃ   শ্রমিক অসন্তোষের জেরে ২০ শতাংশ অর্ডার বাতিল হয়েছে : শ্রম উপদেষ্টা

দুর্ঘটনার পর সঙ্গে থাকা সফরসঙ্গীরা দ্রুত তাকে আহত অবস্থায় নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে শাওনকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, প্রথমে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান শাওন। এরপর মোটর সাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান।

পুলিশ আরো জানায়, তারা ৭ টি মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। দুর্ঘটনার পর সাথে থাকা সাকিবের সহযোগীরা তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার সাকিবকে দুপুর ৩টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ দোহাজারী থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, জানা গেল সময়

শাওনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। ভক্ত, অনুসারী ও সহকর্মী কনটেন্ট ক্রিয়েটররা শাওনের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

জনপ্রিয় এই তরুণ কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে অনলাইন কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST