১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অনেক কৃষক উফশী জাতের স্বল্প জীবনকালের ব্রি-৯০ জাতের ধান আবাদ করেছেন। রোপণের ৯০ দিনের মধ্যে এই ধান কাটতে পেরে খুশি কৃষকেরা। প্রচলিত জাতের ধান কাটতে যেখানে ১২০-১৩০ লাগে।

কৃষকেরা বলছেন, স্বল্প জীবনকালের মধ্যে ব্রি-৯০ ধানের ফলন ‘সন্তোষজনক’। দামও ভালো পাওয়া যায়। আমন ও বোরো- এ দুই মৌসুমেই আবাদ করা যায়। প্রচলিত অন্যান্য জাতের চেয়ে জীবনকাল কম হওয়ায় সেচ ও শ্রমিক খরচ কম লাগে। সার ও কীটনাশক তুলনামূলক কম প্রয়োগ করতে হয়। এতে করে আর্থিকভাবে সাশ্রয়ী হওয়া যায়।

কৃষকেরা আরও জানান, ব্রি-৯০ ধান নাবি (দেরিতে) রোপণ করলে প্রচলিত জাতের সঙ্গে অথবা একটু আগেই কাটা যায়। আর প্রচলিত জাতের সঙ্গে রোপণ করলে আশ্বিন মাসেই কাটা যায়। এতে করে আমন ও বোরো মৌসুমের মাঝখানে বাড়তি অন্য একটি ‘মধ্যবর্তী’ ফসল চাষ করা যায়। আবার এই ‘মধ্যবর্তী’ ফসল কাটার পরে বোরো মৌসুমে আবার এই ধান রোপণ করলে প্রচলিত জাতের সঙ্গে কাটা যায়। এই ধান রোপণের ৮০ দিন পরে কর্তনের উপযোগী হয়ে যায়। ৯০ দিনের (৩ মাস) মধ্যে কাটা যায় ।

তবে এ ধানের বাজারজাতকরণ নিয়ে কিছুটা সমস্যায় পড়ছেন কৃষকেরা। তাদের অভিযোগ, সব ধান ব্যবসায়ী ব্রি-৯০ কিনতে আগ্রহী নন। ফলে ধান বিক্রি করতে অসুবিধা হয়। এ ছাড়া আগাম ধান পাকার কারণে কার্তিক মাসে ধান কাটার জন্য শ্রমিক পাওয়াও কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুনঃ   বিউটি পার্লারে মিলল নারী উদ্যোক্তার মরদেহ

উপজেলার ভাবিচা গ্রামের কৃষক বিরেন প্রামানিক জানান, চলতি আমন মৌসুমে তিনি ১৩ কাঠা জমিতে ব্রি-৯০ জাতের ধান চাষ করেছেন। শ্রাবণ মাসের প্রথম দিনে ধান রোপণ করে আশ্বিনের শেষ সপ্তাহেই কাটার উপযোগী হয়েছে। ওই জমিতে তিনি সাড়ে নয় মণ ধান পেয়েছেন। কার্তিক মাসেই জমিটিতে সরিষা চাষের পরিকল্পনা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুরের আটটি ইউনিয়নে চলতি বছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে। এর মধ্যে ৩২৩ হেক্টর বা ২ হাজার ৪১৪ বিঘা জমিতে ব্রি-৯০ জাতের ধান চাষ হয়েছে। এ জাতের ধান বিঘাপ্রতি ১৫ থেকে ১৭ মণ পর্যন্ত ফলন দিতে পারে।

উপজেলার দামপুরা গ্রামের কৃষক বাবুল ও বুলবুল সরকার তিন বিঘা জমিতে ব্রি-৯০ ধান চাষ করেছেন। বাবুল জানান, ভাদ্র মাসে ধান রোপণ করেছেন তিনি। প্রচলিত জাতের তুলনায় সার ও কীটনাশক কম প্রয়োগ করতে হয়েছে। ধানের শিষও ভালো হয়েছে। কার্তিক মাসেই ধান কাটার উপযোগী হয়েছে। বিঘাপ্রতি ১৭ থেকে ১৮ মণ ফলনের আশা করছেন তিনি। একই ধরনের প্রত্যাশার কথা জানিয়েছেন কৃষক বুলবুল সরকার।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

অন্যদিকে ভাবিচা গ্রামের কৃষক নিহার সরদার জানান, বন্যার আশঙ্কা ও সেচের অসুবিধার কারণে ভাদ্র মাসে বিলের দেড় বিঘা জমিতে এ জাতের ধান চাষ করেছেন তিনি। ইতোমধ্যে ধান কাটা শুরু করেছেন। ফলন ভালো হবে বলে আশা করছেন।

রাজশাহীর তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ বলেন, একই এলাকার কৃষকেরা যদি অল্প পরিমাণ জমিতেও ব্রি-৯০-এর মতো স্বল্প জীবনকালের ধান চাষ করেন, তাহলে উৎপাদন বাড়বে। পাশাপাশি একই সময়ে ধান বাজারে আসায় কৃষকদের বিক্রিতেও সুবিধা হবে।

উপজেলার কয়েকজন ধান ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখনো ব্রি-৯০ ধান কেনা শুরু করেননি। তবে আগামী সপ্তাহ থেকে কেনার পরিকল্পনা রয়েছে তাঁদের।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, স্বল্প জীবনকালের বেশ কয়েকটি ধানের জাত রয়েছে। আমন মৌসুমে ব্রি-৯০ এ ধরনের জাতগুলোর মধ্যে অন্যতম। রোপণের ৯০ দিনের মধ্যে এ ধান কাটা যায়। ফলে কৃষকেরা কার্তিক মাসেই আলু, সরিষা, গমসহ বিভিন্ন মধ্যবর্তী ফসল চাষ করতে পারেন।

তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে এমনিতেই ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। এতে সেচের পানি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। ব্রি-৯০ ধান স্বল্প জীবনকালের হওয়ায় তাতে সেচ কম দিতে হয়। কৃষকেরা যোগাযোগ করলে এসব স্বল্প জীবনকালের উচ্চফলনশীল ধানের জাত চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST