১৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সাথে শিক্ষা অর্জন করে আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, জীবনে বড় হওয়ার জন্য সময়ানুবর্তিতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার শারীরিক অসুস্থতা, রাজনৈতিক ও জনগণের কাজের চাপের কারণে বিলম্ব হলেও শিক্ষার্থীরা যেন সর্বদা সময় রক্ষা করে চলে সে বিষয়ে আহ্বান জানান তিনি।

মন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহিদ ডিআইজি মামুন মাহমুদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে প্রতিষ্ঠানের আগামী দিনের অনুষ্ঠানগুলোতে শহিদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের সম্মানের সাথে আমন্ত্রণ জানানোর আহ্বান জানান।

আরও পড়ুনঃ   দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম বাংলাদেশ পুলিশ: আইজিপি

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ ঘটাতে ক্যাম্পাসের ভবনগুলোর নামকরণ প্রসঙ্গে মন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে এবং অক্সিজেন-কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে।

রাজশাহীর কৃতি সন্তানদের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ট্রাইব্যুনালে রাজশাহীর সন্তান প্রখ্যাত বিচারক জি এন রায় (জয়ন্ত কুমার রায়) হিরোশিমা ও নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এছাড়া শিকাগো টাওয়ারের নকশায়ক স্থপতি এফ আর রহমানের (ফজলুর রহমান খান) মতো ব্যক্তিত্বদের উদাহরণ দিয়ে তিনি তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের মেধা বিকাশ করার তাগিদ দেন।

প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের সুবিধার জন্য অচিরেই একটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বাস বরাদ্দের চেষ্টা করার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীকে কৃষিভিত্তিক ইন্ড্রাস্ট্রি গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই : ডা. জাহাঙ্গীর

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর অভিমত ব্যক্ত ও মেধার প্রশংসা করেন ভূূমিমন্ত্রী। তিনি বিশেষ করে বিজ্ঞান শাখার শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন এবং জান্নাতুল মাওয়াকে মাইক ব্যবহারের কৌশল সম্পর্কে স্নেহপূর্ণ পরামর্শ দেন।

আরএমপি কমিশনার ও পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST