১৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

শনিবার দুপুরে আলো ও চকভানীপুর যোগীর ঘোপ এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্রামে অবস্থিত প্রায় হাজার বছরের ঐতিহাসিক সাধনপীঠ যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আলো ও চকভানীপুর যোগীর ঘোপ এলাকাবাসীর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় যোগীর ঘোপ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাইস পারভীন, আজিজুর রহমান স্বপন, স্থানীয় বাসিন্দা জগদীশ সিং এবং মন্দিরের সেবায়েত সেকাইনাথ মহন্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঐতিহাসিক এই সাধনপীঠের সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী, প্রায় দ্বাদশ শতাব্দী থেকে নাথ সম্প্রদায়ের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্য বহন করে আসছে যোগীর ঘোপ। ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকসংস্কৃতির এক অনন্য নিদর্শন এই সাধনপীঠে রয়েছে গোরক্ষনাথ মন্দির, বিমলা দেবীর মন্দির, শিব মন্দিরসহ একাধিক উপাসনালয়। পাশাপাশি রয়েছে নাথ সম্প্রদায়ের সিদ্ধ সাধকদের সমাধি।

আরও পড়ুনঃ   ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কীভাবে সম্ভব: জাহিদুল ইসলাম

প্রতিবছর ১০ থেকে ১২ বৈশাখ পর্যন্ত এখানে তিন দিনব্যাপী গোরক্ষনাথ ও বিমলা দেবীর ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীর সমাগম ঘটে। ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রেও যোগীর ঘোপের রয়েছে বিশেষ তাৎপর্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক যোগীর ঘোপের অধীনে প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি দখলের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ   রাতে পর্দা উঠছে ইউরোর, যা জেনে রাখতে পারেন

মানববন্ধনে বক্তারা বলেন, যোগীর ঘোপ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়; এটি বাংলার প্রাচীন নাথধর্ম, সাধন-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। শত শত বছরের এই ঐতিহ্য সংরক্ষণ করা বর্তমান প্রজন্মের দায়িত্ব। দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে গেলে শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে না, হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে আমাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও।

মানববন্ধন থেকে যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তির সুষ্ঠু সংরক্ষণ, কথিত অবৈধ দখলচেষ্টা বন্ধ, সম্পত্তির সীমানা ও মালিকানা যথাযথভাবে নির্ধারণ এবং ঐতিহাসিক এই সাধনপীঠের ঐতিহ্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST