১৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : সকলের মঙ্গল কামনায় ও রোগ-ব্যাধি দূরীকরণে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের এই ধারাবাহিকতাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রাবি অধ্যাপক মুসতাক আহমেদকে অব্যাহতি

তিনি আরো বলেন, রাজশাহী শান্তির শহর। আমরা সকলে মিলে এই নগরীকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাজশাহী মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মুঈদুর রহমান মঈদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, রাজশাহী জজকোর্টের এপিপি এ্যাড. ফয়সাল আলম নয়ন, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মির্জা রিপন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ইন্দ্রানী ব্যানার্জী ও সহযোগিতায় ছিলেন শাওন রায় সানি। পূজা পরিচালনায় ছিলেন সঞ্জীবন কুমার ব্যানার্জী। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST