১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বৃহস্পতিবার (১১ নভেম্বর ) হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ‘ভাইফোঁটা’ অনুষ্ঠান পালিত হয়েছে। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এটা পালন করা হয়। তাই এটাকে ‘ভ্রাতৃদ্বিতীয়া’ও বলা হয়।

রশিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীপক চন্দ্র জানান, পুরাণে উল্লেখ আছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের অমরত্ব লাভের চেতনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তা পালন করেন। বোনেরা এ দিন পালনের জন্য স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে আসেন। বোনেরা মিঠাই-মিষ্টান্নসহ ভালো খাবার তৈরি করেন। ভাইয়েরা বোনের ফোঁটা নিয়ে উপহার দেন। বোনেরাও সাধ্যমত উপহার দেন।

আরও পড়ুনঃ   রামেবিতে ‘শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভাবিচা গ্রামের গৃহিণী ডেলা সরকার জানান, ভাইকে বিপদ-আপদ থেকে রক্ষা করতে এদিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। বাম হাতের কড়ে অথবা অনামিকা আঙুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়।

শিক্ষার্থী প্রত্যাশা মন্ডল জানান, আজকে সকালে উপবাস থেকে আমার ভাইকে ফোঁটা দিয়েছি। ভাইয়ের মঙ্গল কামনা করে আশীর্বাদ করেছি। আরেক গৃহিণী বেবি রানী জানান, আমার ভাই এবছর চাকরির জন্য দূরে থাকায় আসতে পারেনি। তাই ভাইফোঁটা দিতে পারিনি। মনটা খুব খারাপ লাগছে। তবুও দূর থেকেই ভাইকে আশীর্বাদ করেছি।

আরও পড়ুনঃ   সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

একই গ্রামের শিক্ষক দেবশীষ মন্ডল (টিপু) বলেন, ভাইফোঁটা শুধু পারিবারিক গণ্ডীর মধ্যেই নয়, এ উৎসবের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব ।

ভাইফোঁটা সনাতন ধর্মের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ পার্বণ। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দিয় ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে ভাইয়েরা সারাজীবন বোনের সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। এটি ভ্রাতৃ-ভগ্নীর ভালোবাসা ও বন্ধনের প্রতীক। যুগ যুগ বেঁচে থাক ভাই-বোনের এই সেতুবন্ধন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

৩

বাঘায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

৪

নাটোরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

৫

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

৬

বাঘার ঐতিহাসিক দিঘিতে গোসল করতে নেমে নারীর মৃত্যু

৭

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

৮

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

৯

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১০

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

১১

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

১২

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

১৩

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৪

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

১৫

নওগাঁ রাণীনগরে দস্যুতা মামলার প্রধান আসামীসহ আটক ২

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

ঔষধ সরবরাহ বন্ধের প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারে সহোযোগিতা চাইলেন ফারিয়া নেতৃবৃন্দ

১৯

তানোরে ইউএনও নাঈমা খানের নেতৃত্বে সারের বাজারে অভিযান, ৬৩ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST