২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সম্ভাব্য খাল খনন পাইলট প্রকল্পের পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সম্ভাব্য খাল খনন পাইলট প্রকল্পের পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা খালের খোর্দ্দ চম্পা গ্রামের ব্রিজ হতে গোল্লার খাড়ির ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার খাল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, প্রধানমন্ত্রী আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

আরও পড়ুনঃ   ‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের

এরপর হাজিনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে খাল খনন পাইলট প্রকল্পের বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, খাল খনন পাইলট প্রকল্প বাস্তবায়ন হলে বৃষ্টির পানি সংরক্ষণের কারনে সেচ সুবিধা, অসহায় দরিদ্র মানুষের তিনটি সমিতির মাধ্যমে ৬০ জন উপকারভোগী বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আয়ের উৎস সৃষ্টি হবে। এছাড়া তাদের চাষাবাদের যে সেচের সমস্যাগুলো আছে, সে সমস্যাগুলোর সমাধান হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এ সময় মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

এছাড়াও প্যানেল চেয়ারম্যান মায়নুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামসহ সকল ইউপি সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

২

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৩

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৪

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৫

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৬

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

৭

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

৮

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

৯

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১০

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১১

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১২

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৪

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৫

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৮

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

১৯

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST