২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, বাগমারা : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না সভাপতিত্বে উপজেলা ভেটেরিনারি সার্জন শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আহসান হাবিব, উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক ওহিদুল ইসলাম এবং বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ।

আরও পড়ুনঃ   ১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

সভাপতির বক্তব্যে ইউএনও রিজু তামান্না বলেন, “আমরা যখন গবাদিপশু বা অন্যান্য প্রাণী অসুস্থ হয়, তখনই কেবল প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকের কাছে আসি। কিন্তু প্রাণিসম্পদ দপ্তর থেকে এ ছাড়াও আরও অনেক ধরনের সেবা দেওয়া হয়, যা আমরা অনেকেই জানি না। এসব সেবা সম্পর্কে অবহিত হয়ে সেগুলো গ্রহণ করলে আপনাদের স্বাবলম্বী হতে বেশি সময় লাগবে না।”

তিনি আরও বলেন, বাগমারায় প্রাণিসম্পদ খাতের সঙ্গে মানুষের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে। গবাদিপশু, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। এ খাত স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

বক্তারা বলেন, বাগমারায় দিন দিন গবাদিপশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণিসম্পদ পালনের সঙ্গে যুক্ত খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব খামার করে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে তরুণদের প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়বে।

সভায় তরুণ উদ্যোক্তাদের গবাদিপশু, হাঁস-মুরগি পালনসহ প্রাণিসম্পদ খাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, চিকিৎসাসেবা, পরামর্শ ও অন্যান্য সরকারি সেবা গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

২

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

৩

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

৪

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

৫

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

৬

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

৮

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

৯

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১২

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

১৩

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই প্রতারক

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৬

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

১৮

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

২০

Design & Developed by: BD IT HOST