১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নারীকে ১৮ মাস ধরে ধর্ষণ-মারধর, যুক্তরাজ্যে যুবককে ১৯ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে এক যুবককে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তার নাম ফারনাজ ফারাবি (২৮)। দীর্ঘ দেড় বছর ধরে নারীকে ধর্ষণ, হাতুড়ি দিয়ে মারধর এবং হত্যার হুমকির অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে।

এমনকি নির্যাতনের সময় কখনও কখনও তিনি ওই নারীর শরীরে গরম পানি ঢেলে দিতেন বলেও অভিযোগ রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইয়াহু নিউজ। এছাড়া যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের ওয়েবসাইটেও ওই যুবকের অপরাধ ও সাজার তথ্য জানানো হয়েছে।

পুলিশের ওই ওয়েবসাইটে বলা হয়েছে, প্রায় ১৮ মাস ধরে নির্যাতন চালানোর সময় ফারনাজ ফারাবি ওই নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করার পাশাপাশি তাকে ধর্ষণ করে, তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয় এবং তার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়।

আরও পড়ুনঃ   একদিনে নিহত ৩২, গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার ৬০০

এই বছরের মার্চ মাসে নির্যাতিত ওই নারীর সহকর্মীরা তার মুখে আঘাতের চিহ্ন দেখলে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এরপরই বিষয়টি আমাদের (পুলিশকে) প্রথম জানানো হয়। এরপর আমাদের পাবলিক প্রোটেকশন ইউনিট তদন্ত শুরু করে এবং দেখা যায়— নির্যাতনের শিকার ওই নারীর একটি ভাঙা হাত এবং তার গোড়ালি, নাকে ক্ষত এবং শরীরে বিভিন্ন পর্যায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত ফারাবি প্রাথমিকভাবে কোনও অপরাধ করার কথা অস্বীকার করলেও শেষ পর্যন্ত ওয়ারউইক ক্রাউন কোর্টে বিচারের সময় নারীকে ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে আহত করার কথা স্বীকার করেন এবং ওই অপরাধে দোষী সাব্যস্ত হন। পরে বিচার শেষে কভেন্ট্রি শহরের জেসমিন গ্রোভের বাসিন্দা ২৮ বছর বয়সী এই যুবককে গত বুধবার (১১ ডিসেম্বর) ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ   দক্ষিণ চীনে ঝড়ের আঘাতে ১১ জন নিখোঁজ

ফারনাজ ফারাবির এই অপরাধের বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দিয়েছেন এলিস বারবিজ। তিনি বলেছেন: “দীর্ঘ সময় ধরে দুর্বল ওই নারীর ওপর ভয়াবহ শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয়েছে। ওই নারীকে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা ভয়ঙ্কর। তিনি তার শরীরজুড়ে ব্যাপক এবং স্থায়ী ক্ষত বয়ে বেড়াচ্ছেন এবং বর্তমানে নিরাপদ পরিবেশে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধ আতঙ্কজনক ও অমার্জনীয় এবং অভিযুক্ত ফারাবি উল্লেখযোগ্য সময়ের জন্য কারাগারে বন্দি থাকবেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

৩

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

৪

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৬

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

১০

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST