১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরের প্রখ্যাত অভিনয়শিল্পী পুতুল রায়ের পরলোকগমন

নাটোর প্রতিনিধি : নাটোরের প্রখ্যাত অভিনয়শিল্পী প্রতিমা রায় পুতুল পরলোক গমন করেছেন। ১৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টার দিকে নাটোর শহরের লালবাজার মহল্লার তার নিকটাত্মীয়ের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশের ঐতিহাসিক এবং বিখ্যাত নাট্য প্রতিষ্ঠান সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অভিনয় দিয়ে তার অভিনয় জীবন শুরু। তিনি বহু নাটকে অভিনয় করেছেন। সাকাম পরিবারের পক্ষ থেকে থেকে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতিসহ সাকামের সকল কলাকুশলী। বর্ষিয়সী খ্যাতনামা অভিনয়শিল্পী প্রতিমা রায় (পুতুল) চিরকুমারী ছিলেন।

আরও পড়ুনঃ   কুষ্টিয়ায় পদ্মার পানি তেমন না বাড়লেও আতঙ্ক বাড়ছে

প্রায় দেড় বছর বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে শয্যাশায়ী অবস্থায় থেকে তাঁর একমাত্র উত্তরসূরী বিজন ওরফে বিজন মাস্টার, অন্যান্য স্বজন ও গুণগ্রাহীসহ নাট্যকর্মীকে শোকে ভাসিয়ে পরলোক গমন করেন।

উল্লেখ্য পুতুল রায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের রানাঘাট এলাকায় বিভিন্ন স্থানে মঞ্চে অভিনয় করে শরণার্থী শিবিরে অর্থ যোগানে সহায়তা করেছিলেন। যার স্বীকৃতি না পেয়েই তিনি চলে গেলেন পরোলোকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST