২০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

আজ রাজশাহীতে আখচাষীদের প্রণোদনা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্টাফ রিপোর্টার : কম্পিউটারের একটি বাটন চাপতেই আখচাষিদের ব্যাংক হিসাবে পৌঁছে যাওয়ার প্রক্রিয়া শুরু হলো সরকারি প্রণোদনার অর্থ। মঙ্গলবার (২০ অক্টোবর ) বিকাল ৩টা ৩৮ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানালেন, দেশের ১৫টি মিল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ সরাসরি কৃষকদের হিসাবে পাঠানো হচ্ছে।প্রধানমন্ত্রী বাটন চাপার আগে উপস্থিত জনতার উদ্দেশে বলেছেন, তাঁর সামনে থাকা কম্পিউটারের বাটনে চাপ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই আখচাষিদের হিসাবে সরকারি সহায়তার অর্থ পৌঁছে যাবে। এরপর তিনি সবাইকে একসঙ্গে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলার আহ্বান জানান। উপস্থিত জনতা তাঁর সঙ্গে ধ্বনি তোলেন। পরে তিনি বাটন চেপে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত আখচাষিদের নিজেদের মুঠোফোন দেখতে বলেন। তাঁদের ফোনে বার্তা পৌঁছানোর কথা জানিয়ে তিনি বলেন, কয়েক মিনিটের মধ্যেই অর্থ জমা হওয়ার তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুনঃ   রমজান উপলক্ষে রাজশাহী নগরীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

এরপর উপস্থিত জনতার সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ ধ্বনি দেন তিনি।অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১৫টি মিল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে মোট ১২ কোটি টাকা বিতরণ করা হবে। সরকারের এই আর্থিক সহায়তা আখচাষিদের উৎপাদন ব্যয় সামলাতে এবং আখ চাষে উৎসাহ জোগাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।ডিজিটাল পদ্ধতিতে অর্থ বিতরণের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আখচাষিদের মধ্যে চেক বিতরণ করেন। এ জন্য ১৫ জন আখচাষিকে পর্যায়ক্রমে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। প্রথমে রাজশাহী সুগার মিলের আখচাষি মো. আবু সাঈদ চাঁদকে চেক গ্রহণের জন্য ডাকা হয়।অনুষ্ঠানে সরাসরি কৃষকদের হিসাবে অর্থ পাঠানোর উদ্যোগকে সরকারি সহায়তা বিতরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়।রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সামরিক বিমানে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে সরাসরি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় বিকাল ৩টা ২০মিনিটে পৌঁছান। এরপর সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থানের পর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী নগরীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন।রাজশাহীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে তাঁর। এক দিনের সফরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৩

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

৪

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৫

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৭

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৮

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৯

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

১০

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

১১

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১২

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৩

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৫

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৭

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৮

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৯

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST