২০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার, কর্ণহার, শাহমখদুম, পবা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এ্যালকোহলসহ ৪ মাদক ব্যবসায়ী এবং ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) বিকাল আনুমানিক ৪টার দিকে মতিহার থানা পুলিশ মিজানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মির্জাপুর গ্রামের মো: আ: খালেকের ছেলে মো: শিপন (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, কর্ণহার থানা পুলিশ গত ১৮ অক্টোবর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে ডাঙ্গেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত বসির আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: রহিম উদ্দিন (৩৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রহিমের বিরুদ্ধে শাহমখদুম থানায় ৯টি ও কাশিয়াডাঙ্গা থানায় ১টি সহ মোট ১০টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   লালপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তাছাড়াও শাহমখদুম থানা পুলিশ গত ১৯ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আলম সরকারের ছেলে মো: শরিফুল ইসলাম বিপ্লব (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় বিপ্লবের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিপ্লবের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোড তৎসহ নারী ও শিশু নির্যতন দমন তৎসহ অস্ত্র আইনে মোট ৪টি মামলা রয়েছে।

এদিকে পবা থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে হাট রামচন্দ্রপুর গ্রামের মো: আব্দুল মান্নানের ছেলে মো: বাবলু ওরফে মো: বাবলু আলী (৪৪)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বাবুল’কে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়িতে তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ বোতল এ্যালকোহল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এছাড়াও বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে পঞ্চবটি খরবোনা নদীর বাধ এলাকায় অভিযান পরিচালনা করে মীরেরচক গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো: নাঈম (৩৫)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

২

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

৩

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

৪

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

৫

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৬

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

৭

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৮

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৯

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

১০

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

১১

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

১২

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

১৩

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

১৪

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১৫

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৬

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৮

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৯

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST