২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পদ্মার পানি তেমন না বাড়লেও আতঙ্ক বাড়ছে

কুষ্টিয়া প্রতিনিধি: ভারতের ফারাক্কা ব্যারাজের ১০৯টি জলকপাট খুলে দেওয়ার পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে। অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা ভাবছেন। আবার অনেকেই বন্যার প্রস্তুতি হিসেবে খাদ্যসামগ্রী উঁচু স্থানে মজুতের কাজ শুরু করছেন।

আতঙ্কিত মানুষ মনে করছে, ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী জেলার মানুষের যে অবস্থা হয়েছে, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার পর হয়তো কুষ্টিয়ায়ও একই অবস্থা হবে। তবে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং পাবনা হাইড্রোলজি বিভাগ।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপক প্রতিষ্ঠান পাবনা হাইড্রোলজি বিভাগ সূত্র জানিয়েছে, গতকাল বেলা ৩টা পর্যন্ত সর্বশেষ হার্ডিঞ্জ ব্রিজের পানির লেভেল মাপা হয়েছে ১১ দশমিক ৯৮ সেন্টিমিটার; যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ১ সেন্টিমিটার। বিপৎসীমা ধরা হয় ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। এর আগে সোমবার বেলা ৩টায় পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৯৭ সেন্টিমিটার।

আরও পড়ুনঃ   জাবি ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ১ম স্থান অধিকারী সোহানকে শুভেচ্ছা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ইউএনও

তবে সূত্র জানিয়েছে, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটারে পানির উচ্চতা পৌঁছালেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না কুষ্টিয়ায়। শুধু নিম্নাঞ্চল প্লাবিত হবে। এই পয়েন্টে ১৫ দশমিক ১৯ সেন্টিমিটার পর্যন্ত সর্বোচ্চ পানির উচ্চতা রেকর্ড করার সুযোগ রয়েছে। তবে পানির উচ্চতা ১৬ সেন্টিমিটার অতিক্রম করলে ভয়াবহ বন্যা হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST