২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তাহসান-সৃজিতকে নিয়ে ‘না বলা কথা’ শোনাবেন মিথিলা

অনলাইন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও রয়েছে তার পরিচিতি। এদিকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জনের পর ‘ডক্টর’ উপাধি পেয়ে নিজেকে আরও সাফল্যমণ্ডিত করেছেন; আর এই অর্জনের পর প্রথমবারের মতো হাজির হচ্ছেন টেলিভিশনের পর্দায়।

শোনা যাচ্ছে, মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর একটি পর্বে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। পর্বটি আগামী শনিবার প্রচারের কথা রয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক সংবাদমাধ্যমে উঠে এসেছে মিথিলার সঙ্গে আলোচনার বিষয়বস্তু।

আরও পড়ুনঃ   ভিন্নধারায় প্রচারের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান

জানা গেছে, রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বে মিথিলার সঙ্গে চলেছে খোলামেলা আড্ডা; তাকে ঘিরে চলা সমালোচনা তিনি কীভাবে সামলান, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও চলেছে আলোচনা। এদিন মিথিলা তার প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন— তা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন।

কথা প্রসঙ্গে তাহসানের দাম্পত্য জীবন নিয়েও নাকি কথা বলেছেন মিথিলা। অভিনেত্রীর কথায়, ‘রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসান-ও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’

আরও পড়ুনঃ   আর্জেন্টিনা সাপোর্টারদের খুশিতে শাবনূরও খুশি

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ আরও জানিয়েছে, এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য মিথিলা কখনো প্রকাশ্যে জানাননি। অর্থাৎ, এই পডকাস্টে মিথিলা এমন কিছু ব্যক্তিগত কথা বলেছেন, যা তিনি এর আগে কখনো জনসমক্ষে আনেননি। বিশেষ করে প্রাক্তন স্বামী তাহসান খান ও বর্তমান স্বামী সৃজিত মুখার্জীকে নিয়ে তার সম্পর্কের যে দিকগুলো এতদিন অনুরাগী ও সাধারণ মানুষের কাছে অজানা ছিল, এই পর্বে সেই ‘না বলা কথাগুলোই’ উঠে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

৩

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

৪

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৬

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

১০

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST