২৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

আনুষ্ঠানিকভাবে এসংক্রান্ত ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

স্টাফ রিপোর্টার : গবেষণাপত্র বা জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রুয়েট তাদের নিজস্ব ব্যবস্থাপনায় গবেষণা জার্নাল প্রকাশনা প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে অটোমেশন পদ্ধতিতে জার্নাল সাবমিশন-রিভিউ এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর ব্যবস্থা চালু করেছে।

রোববার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসংক্রান্ত ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক উপাচার্য ও উপ-উপাচার্য সহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে জেইএএস ডট রুয়েট ডট এসি ডট বিডি (www.jeas.ruet.ac.bd) এবং সাবমিট ডট জেইএএস ডট রুয়েট ডট এসি ডট বিডি (www.submit.jeas.ruet.ac.bd) এই দুই ওয়েবসাইটের ব্যবহার ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুনঃ   ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্পূর্ণ অটোমেশনকৃত এই ওয়েবসাইটটি রুয়েট নিজেদের জনবল দিয়ে ডেভলপ করেছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবের সহযোগিতায় এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন এ্যসিস্ট্যান্ট প্রোগ্রামার মনিরুল ইসলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রকার ম্যানুয়াল পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একজন গবেষক বা শিক্ষার্থী তার গবেষণাপত্র বা জার্নালের সকল প্রকার পেপার ডিজিটালি অনলাইনে সাবমিশন এবং রিভিউ করার পাশাপাশি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নম্বর গ্রহণ করতে পারবেন। রুয়েটে সাবমিশনকৃত জার্নালের ভলিউম-৯ পর্যন্ত ডিওআই নম্বর প্রয়োগ করা যেত না। তবে ভলিউম-১০ থেকে এই নম্বরের প্রয়োগ শুরু হয়েছে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জিইএএস) এর নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন এ্যন্ড রিভিউ সিস্টেম ও ডিওআই প্রয়োগ সংক্রান্ত ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

১

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

২

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৫

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৬

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৭

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৮

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১০

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১২

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৭

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৮

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST