৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর গভীর শোক

অনলাইন ডেস্ক : বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই শোক প্রকাশ করেছেন তিনি। পোস্টে বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবীণ নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মর্মাহত বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

তিনি বলেছেন, ‌‌‌‌‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’’

এর আগে, মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক্সে দেওয়া এক বার্তায় মোদি লিখেছেন, ‌‌‘‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন।’’

আরও পড়ুনঃ   একসঙ্গে তিন নৌ অস্ত্র বানাচ্ছে তুরস্ক

ভারতের এই প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’’

‘‘২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’’

বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলেছে, ফজরের নামাজের পর স্থানীয় সময় সকাল প্রায় ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টার দিকে ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং সবাইকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানাই।’’

গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, বাত, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন।

আরও পড়ুনঃ   ছাদখোলা বাসে রাজশাহীতে ট্রফি নিয়ে ঘুরবেন শান্তরা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ও। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে এই শোক প্রকাশ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশে আগামী তিন দিনের রাষ্ট্রীয় শোকপালনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া তার জানাজার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।’’

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST