১৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শায়না, স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত

অনলাইন ডেস্ক : ২০১১ সাল, ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান মডেল ও অভিনেত্রী শায়না আমিন। গানের ভিডিওতে তার মিষ্টি হাসি ঝড় তুলেছিল শ্রোতাদের হৃদয়ে।

একই বছর ‘মেহেরজান’ নামের একটি সিনেমায় কাজ করেন শায়না। ছবিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন।

 

২০১৪ সালের শেষের দিকে হঠাৎ করেই মিডিয়া থেকে উধাও হয়ে যান এই অভিনেত্রী। মাস দুয়েক পর জানা যায়, ব্রিটেনে বসবাসরত এক যুবককে বিয়ে করেছেন তিনি। সেখানেই থিতু হয়েছেন স্বামীকে নিয়ে।

আরও পড়ুনঃ   ‘মায়া আর ব্যক্তি ইভা একেবারেই আলাদা’

সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রীর লুকোছাপার সেই বিয়ে নিয়ে তখন অনেক আলোচনার সৃষ্টি হয় দেশের শোবিজ অঙ্গনে। কারণ এর আগে ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী।

তবে যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ের বর্তমানে সুখের সংসার এই তারকার। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি। বর্তমানে দুই সন্তানের মা শায়না। মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর।

আরও পড়ুনঃ   আল্লাহ আমাদের রক্ষা করো : অভিনেত্রী চমক

২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তানের মুখ দেখেন। যার নাম রাখা হয় আরশিয়া।

 

 

বছরখানেক আগেও দেশে ফিরেছিলেন অভিনেত্রী। তবে অভিনয়ে আর ফেরেননি। জানিয়েছেন, অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই শায়নার যতো ব্যস্ততা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST