৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আল্লাহ আমাদের রক্ষা করো : অভিনেত্রী চমক

অনলাইন ডেস্ক : দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে যেমন আওয়াজ তুলেছেন, তেমনই অন্তবর্তী সরকার গঠনের পর নতুন বাংলাদেশ নিয়ে নিজের আকাঙ্খা, ইচ্ছার কথাও জানিয়েছেন।

তবে সম্প্রতি চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালানী সময়ে একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় যেন কিছুটা হলেও দুঃশ্চিন্তার ছায়া পড়েছে শোবিজ অঙ্গনে।

যার প্রভাবে রোববার দুপুরে ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিতে দেখা গেল অভিনেত্রী চমককে। যেখানে তিনি লিখেছেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।’

আরও পড়ুনঃ   ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

যদিও স্ট্যাটাসে কোথাও প্রত্যক্ষভাবেই কোনো ঘটনার কথা উল্লেখ করেননি এই অভিনেত্রী। তবে ভক্তরা সমসাময়িক বিভিন্ন ঘটনার সঙ্গেই চমকের এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন।

এমনকি অভিনেত্রীর স্ট্যাটাসের কমেন্টবক্সেও সকলেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার সরব থাকা, শেখ হাসিনার সমালোচনা করার প্রসঙ্গ টেনে এনে বিভিন্ন মন্তব্য করেছেন।

এদিকে একইদিনে অপর এক স্ট্যাটাসে চমক লিখেছেন, ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।’

আরও পড়ুনঃ   গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম— আমারও কিন্তু তেমনই পরিবার : অপু

এর আগে রোববার সকালে চমকের মতোই রহস্যময় এক স্ট্যাটাস দিতে দেখা যায় অভিনেত্রী শবনম ফারিয়াকে।

যেখানে হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু-বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলসিলো দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা!’

তবে একের পর এক নেতিবাচক মন্তব্যে শেষ পর্যন্ত স্ট্যাটাসে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘স্ট্যাটাসটা একটা প্রেম-ভালোবাসা বিষয়ক স্ট্যাটাস ছিল! বাকিটা মনে হচ্ছে ইতিহাস। ধন্যবাদ পেজের রিচ বাড়ানোর জন্য! যে যা ভেবে শান্তি পায়!’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৩

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৪

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৬

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৮

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

৯

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১০

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১১

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১২

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৩

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৫

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৬

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৭

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৮

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST