১৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল

অনলাইন ডেস্ক : বছরের শুরুতেই প্লেব্যাক জগতকে বিদায় জানিয়ে ভক্তদের বড় ধাক্কা দিয়েছিলেন অরিজিৎ সিং। সেই রেশ কাটতে না কাটতেই এবার প্রায় একই সুরে কথা বললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সহকর্মী অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান শ্রেয়া।

তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমারও খুব বিরতি নিতে ইচ্ছে করে। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। ও মন থেকে একজন প্রকৃত শিল্পী গান থেকে কী উপার্জন হলো বা হলো না, সেটা ও কখনও ভাবে না। ও শুধু সেটাই করে যা ওকে মানসিক প্রশান্তি দেয়।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অরিজিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রেয়া আরও বলেন, ‘সংগীতের প্রতি এই যে গভীর মমতা, এটাই শ্রোতাদের সঙ্গে ওর যোগসূত্র তৈরি করে দেয়। ওর কাছে গান সবকিছুর ঊর্ধ্বে। অরিজিতের এই সিদ্ধান্ত আমাকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।’

‘লিপ সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর সংস্কৃতি নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন এই শিল্পী। তিনি জানান, যে দিন তাকে বাধ্য হয়ে এমন কিছু করতে হবে, সেদিনই তিনি গান ছেড়ে দেবেন। শুধু তাই নয়, ‘চিকনি চামেলি’র মতো চটুল লিরিকের গান ভবিষ্যতে আর না গাওয়ার ব্যাপারেও নিজের অনড় অবস্থানের কথা জানান তিনি।

আরও পড়ুনঃ   বাগমারায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

শ্রেয়া ও অরিজিৎ অসংখ্য সুপারহিট গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি আর সমসাময়িক সঙ্গীত ভাবনার পরিবর্তন থেকেই কি তবে শ্রেয়াও অরিজিতের মতো দীর্ঘ বিরতির পথে হাঁটছেন? গায়িকার সাম্প্রতিক এই মন্তব্যে এখন সেই জল্পনাই তুঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

২

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

৩

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৪

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৬

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৭

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৮

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৯

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১১

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১২

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১৩

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৫

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৭

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৮

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৯

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

২০

Design & Developed by: BD IT HOST