১৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

প্রথম দফায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম দফায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ উদ্যোগের আওতায় ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এবং সৈয়দা ময়েজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে মেশিন স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ   আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ঋতুস্রাবকালীন সময়ে কিশোরী ও নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাডের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভেন্ডিং মেশিন থাকলে শিক্ষার্থীরা প্রয়োজনের সময় গোপনীয়তা বজায় রেখে প্যাড সংগ্রহ করতে পারবে, ফলে স্বাস্থ্যঝুঁকি কমবে এবং স্কুলে উপস্থিতি বাড়বে।

তিনি আরও বলেন, অনেক সময় সচেতনতার অভাব ও প্রয়োজনীয় উপকরণ না পাওয়ার কারণে মেয়েরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে। এই উদ্যোগ নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আব্দুল মুমীতসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ নারীবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে, যা নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ জীবনযাপনে কার্যকর ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

২

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৩

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

৪

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৭

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৮

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৯

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১০

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১১

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১২

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১৩

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৬

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৮

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

২০

Design & Developed by: BD IT HOST