২২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : কয়েক ঘন্টা পর ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগেই সুখবর এসেছে হকি থেকে। সকালে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা নিশ্চিত করেছে নারী হকি দল। আর বিকেলে চাইনিজ তাইপেকে ৫-১ গোলে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে উঠেছে পুরুষ হকি দল।

বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ‘বি’ গ্রুপের রানার্স আপ চাইনিজ তাইপে। ম্যাচের প্রথম কোয়ার্টারটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বাংলাদেশের জয় ও তাইপের চ্যাং ৫ মিনিটে গোল করেন।

আরও পড়ুনঃ   মানবিক মুখোশের আড়ালে ‘ভয়ংকর’ মিল্টন, যত অভিযোগ

সিঙ্গাপুরে দ্বিতীয় কোয়ার্টার থেকে বাকি সময় বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। আমিরুল ও আব্দুল্লাহ ১৬ ও ২৩ মিনিটে গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটেই আমিরুল আরেকটি গোল করেন। এর পর বেশি কিছু সময় আর গোল হয়নি। ম্যাচ শেষ হওয়ার মিনিট দুই আগে আব্দুল্লাহ আরেকটি গোল করলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন আশিকুজ্জামানের শিষ্যরা।

জুনিয়র এএইচএফ কাপের আগের আসরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের কয়েকজনের বয়স ২১ এর নিচে থাকায় এবারের টুর্নামেন্টেও রয়েছেন তারা। সাবেক জাতীয় খেলোয়াড় আশিকুজ্জামান এবার জুনিয়র এএইচএফ কাপের হেড কোচ। ফাইনালে উঠে তার চোখ শিরোপাতেই, ‘গত আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, আমরা শিরোপা ধরে রাখার মিশনেই রয়েছি। ফাইনাল জিতেই আমরা দেশে ফিরব।’

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও হারল পাকিস্তান

আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে ঘন্টা দুয়েক পর চীন ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ থেকে। জুনিয়র-সিনিয়র পুরুষ হকির টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রতিপক্ষ এখন ওমান। এই টুর্নামেন্টের গত আসরে বাংলাদেশ ওমানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ওমান এবার ‘বি’ গ্রুপে তৃতীয় হওয়ায় সেমিফাইনালেই খেলতে পারেনি। ওমানকে পেছনে ফেলে চীন গ্রুপ সেরা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST