২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সূর্যের ‘আলোতে’ লড়াইয়ের পুঁজি ভারতের

অনলাইন ডেস্ক : গত তিন ম্যাচে দ্রুত ব্যর্থ বিরাট কোহলি আজ শুরুটা ভালো করেছিলেন। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। রানের দেখা পাননি রোহিত শর্মাও। দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে ভারত।

আজ বৃহস্পতিবার (২০ জুন) ব্রিস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

গ্রুপ পর্বের কোনো ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে পারেনি রোহিত-কোহলি জুটি। তারপরও সুপার এইটে এসে উদ্বোধনী জুটিতে তাদের ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে এবারও প্রতিদান দিতে ব্যর্থ দুই অভিজ্ঞ ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন রোহিত। ১৩ বলে ৮ রান এসেছে তার ব্যাট থেকে। ভারত অধিনায়ককে বিদায় করে ১১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ফজল হক ফারুকি।

আরও পড়ুনঃ   রাসিকের পরিবেশ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রোহিত দ্রুত ফিরলেও তিনে নেমে আক্রমণাত্মক শুরু করেন ঋষব পান্ত। এই উইকেটকিপার ব্যাটার যতক্ষণ উইকেটে ছিলেন বেশ সাবলীল ব্যাটিং করেছেন। তবে ১১ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। আসরে এখনও পর্যন্ত রানের দেখা না পাওয়া কোহলি আজ দুই অঙ্কে পৌঁছেও ইনিংস বড় করতে পারেননি। রশিদ খানকে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৪ রান।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্ন পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবেন শান্তরা

৬২ রানে তৃতীয় উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। এই মিডল অর্ডার ব্যাটার উইকেটে এসেই কাউন্টার অ্যাটাক করেছেন। তাতে সামনে বল ফেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আফগান বোলারদের। দলের পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৮ বলে ৫৩ রান করেছেন তিনি।

সূর্যকুমারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। তবে ফিনিশিংটা ঠিকমতো দিয়ে আসতে পারেননি। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। শেষদিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের ইনিংস হার্দিকের অভাব কিছুটা হলেও পূরণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST