১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সারাদেশে ভোটার তালিকায় কত রোহিঙ্গা, জানতে চেয়েছেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক: সারাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। এক সম্পূরক আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
২০২৩ সালের ২৯ অক্টোবর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে ভোটার তালিকায় ৩৫ জন রোহিঙ্গার বিষয়ে সত্যতা পাওয়া যায়। এতে কক্সবাজার ঈদগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জড়িতদের প্রমাণ পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন। কিন্তু এসব রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়া সংক্রান্ত কাগজপত্র বাতিল করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এসব রোহিঙ্গাদের ভোটার রেখেই ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এ অবস্থায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হামিদ হাইকোর্টে রিট করেন।
শুনানি শেষে ২৪ এপ্রিল বিবাদীদের প্রতি ৪ সপ্তাহের রুল জারি করে ভোটার তালিকা থেকে তদন্তে প্রমাণিত রোহিঙ্গাদের নাম বাদ ও ৬ জুনের মধ্যে কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তা তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দিয়েছেন।
আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, এখানে ওই প্রতিবেদন দাখিল করা হয়নি। এর মধ্যে সারা দেশের ভোটার তালিকায় কতজন রোহিঙ্গা অন্তর্ভুক্ত আছে তা দাখিলের নির্দেশনা চেয়ে গত সোমবার সম্পূরক আবেদন করা হয়। ৮ আগস্টের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।
বিবাদীরা হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রেজিস্ট্রার জেনারেল, সংশ্লিষ্ট ১৭ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১২

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১৩

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১৪

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৫

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৬

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৭

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৮

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

২০

Design & Developed by: BD IT HOST