১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় দলিল লেখক সমিতির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বাঘা প্রতিনিধি: টাকার ভাগ বাটোয়ারা নিয়ে রাজশাহীর বাঘায় দলিল লেখক সমিতির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্তত ১০ জন আহত হয়েছে। দলিল লেখার নামে সাধারণ মানুষকে জিম্মি করা ও বাঘা উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নতুন কমিটির সভাপতি হন শাহিনুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক হন শামিউল ইসলাম নয়ন। তবে সাধারণ সদস্যরা কমিটির নামে বিপুল অংকের টাকা ভাগ-বাটোয়ারা ও বাণিজ্যের বিষয়টি মেনে নিতে পারেননি। এ নিয়ে তারা প্রতিবাদ জানান। গতকাল সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতির প্রেক্ষিতে চলমান অফিসের কাজকর্ম বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে সমিতির নামে অতিরিক্ত টাকা দিয়ে উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত স্লিপ নিয়ে জমি রেজিস্ট্রি করতে হয়। স্লিপ না নিলে, সে জমি রেজিস্ট্রি হয় না। এতে সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপন আপত্তি করেন। এ নিয়ে বর্তমান সভাপতি শাহিনুর রহামান পিন্টু ও সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপনের দলিল লেখক সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ভাই ভাই স্টোরের মালিক মাজিদুল ইসলাম বলেন, আধাঘন্টা ব্যাপী দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ ঘটনার আগে সাবরেজিস্ট্রি অফিসের ভেতরে পানি নিয়ে দোকানে ফেরার পথে ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছি। দোকানে ফিরে এসে দেখি কিছু কমল পানির বোতলসহ দোকানের মালামাল নেই। এতে প্রায় সাত হাজার টাকা ক্ষতি হয়েছে। অপর দিকে ইটের আঘাতে রওশনারা হোটেলে সামনের গ্লাস ভেঙ্গে গেছে।
ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের আহতরা হলেন – শামিম হোসেন, মাজিদুল ইসলাম, সজল হোসেন, আমিনুল ইসলাম, এনামুল হক, মুস্তোফা হোসেন, জয় হোসেন, পারভেজ হোসেন, শাহিন আলম, রাব্বি হোসেন, সনেট আহমেদ, সাইফুল ইসলাম, নাদিম হোসেন, সাজিত আহমেদ ও আনজারুল ইসলাম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাঘা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপন বলেন, কয়েব বছর ধরে দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত স্লিপ ছাড়া ক্রেতার দলিল সম্পূন্ন হয় না। এ নিয়ে সমিতি ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বর্তমান সভাপতি শাহিনুর রহমান পিন্টু পেশিশক্তি ব্যবহার করে সমিতির কাজকর্ম চালাতে চায়। এ নিয়ে আপত্তি করা হলে তার লোকজন অতর্কিতভাবে ইট পাটকেল নিয়ে আক্রমণ করে। এতে আমার সমর্থিত কিছু মানুষ আহত হয়েছে।
সমিতির বর্তমান সভাপতি শাহিনুর রহামান পিন্টু বলেন, বর্তমানে সভাপতির দায়িত্ব নিয়েছি। আমার আগে সমিতি কীভাবে চালাতেন তারাই ভাল বলতে পারবেন। তবে সমিতির নিয়মের বাইরে সাবেক সভাপতি চলতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে সাবরেজিস্ট্রার এএন নকিবুল আলম বলেন, সাবরেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। তবে সমিতির মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে দলিল সম্পাদনের কথা অস্বীকার করেন তিনি। ঘটনার প্রেক্ষিতে কিছু সময় হট্টোগোলের কারণে জমি রেজিস্ট্রি বন্ধ ছিল। এ বিষয়ে সরেরহাট গ্রামের উজ্জ্বল হোসেন বলেন, ক্রয় করা জমি রেজিস্ট্রি করতে এসে দেখি হট্টোগোল চলছে। জমি রেসিস্ট্রি না করে ফিরে এসেছি।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি ভাল রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, সাবরেজিস্ট্রি অফিসার আমার অফিসে এসে হট্টোগোলের বিষয়ে অবগত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১০

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১১

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১২

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৩

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৪

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

১৬

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

১৮

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST