১০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুকুরে মিললো বিরল প্রজাতির সাকার মাছ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় একটি পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির তিনটি সাকার মাছ। গত শনিবার ৮ জুন সন্ধায় উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া গ্রামের জমির উদ্দিনের পুকুরে মাছ তিনটি ধরা পড়ে।
এ বিষয়ে পুকুর মালিক জমির উদ্দিন বলেন, বাড়ি সাথে ছোট পুকুরে দেশীয় জাতের রুই, কাতল, তেলাপিয়া, মৃগেল ও নদীর ছোট ধানী পোনা মাছ ছাড়া হয়েছিল। শনিবার সন্ধ্যার আগে এই মাছ ধরার জন্য জাল ফেলা হয়। এ সময় জালে বিরল প্রজাতির তিনটি মাছ পাওয়া যায়। এ ধরনের অপরিচিত মাছ দেখে হতবাগ হয়ে পড়ি। পরে মাছটি অন্যান্যরা দেখে ’সাকার’ মাছ হিসেবে চিহ্নিত করে। লম্বাকৃতির কাঁটাযুক্ত শরীরে কোন আঁশ নেই, মুখটা বড়। কালো রংয়ের শরীরে হলুদ রংয়ের ছাপ রয়েছে। মাছ তিনটির ওজন এক কেজি হয়েছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, এটি রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।
এই রাক্ষুসে মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে এ মাছ থাকবে, সেখানে দেশীয় প্রজাতির মাছ খেয়ে ফেলে। এই মাছ দূষিত পানিতে টিকে থাকতে পারে। এই মাছের কাটা বেশি, মাংস কম, তাই মানুষ এগুলো খায় না। সাকার মাছ নিষিদ্ধ করা হয়েছে, কোথায় এ ধরণে মাছ পাওয়া গেলে মাটিতে পুতে ধ্বংস করতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST