৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন: বিচারপতি নিজামুল হক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু প্রেস কাউন্সিল এটা প্রতিরোধ করতে পারবে না। এর জন্য মূলধারার সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাজশাহী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজামুল হক প্রেস কাউন্সিল আইন এর সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমান আইন অনুসারে প্রেস কাউন্সিল অপরাধীকে শুধু তিরস্কার করতে পারে। ফলে এখানে কেউ মামলা করতে আগ্রহ দেখায় না। ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে যেখানে শাস্তি অনেক বেশি। এ আইনে জরিমানার বিধান রাখলে প্রেস কাউন্সিলে মামলার পরিমাণ বাড়বে। তাতে সাংবাদিকদের জন্যও সুবিধা হবে।
তিনি বলেন, এই আইন পরিবর্তনের জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। সরকার আইনটি নিয়ে পর্যালোচনা করছেন। খুব শীঘ্রই আইনটি পাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি হয়রানি থেকে মুক্ত থাকার জন্য মানহানিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের পরামর্শ প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, আরএমপি’র সিটিটিসি উপপুলিশ কমিশনার সরকার ওমর ফারুক এবং আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। পরে অংশগ্রহনকারিদের সনদ বিতরন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST