১৯ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

২০ টি ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

তথ্যবিবরণীতে জানানো হয়,সভায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় পূবাইল-গাজীপুর ফায়ার স্টেশনের জন্য গাজীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিনখান মৌজার বিভিন্ন দাগে মোট এক একর, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১২.১৪৭১ একর, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৪র্থ পর্যায়ে (০.০০-২৪.০০ কি.মি.) ঢাকা জেলাধীন উত্তরা ও সাভার উপজেলায় ১৪টি মৌজায় ১৩.৪৪৪৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় উন্নয়নের জন্য বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উন্নয়ন প্রকল্প অবশ্যই প্রয়োজন তবে সেটা করতে হবে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে। প্রচলিত আইন, বিধি-বিধান মেনে জনগণের সুবিধা নিশ্চিতকল্পে আমাদেরকে ভূমি অধিগ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের কৃষি জমি যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন ‍তিনি।

এছাড়া, সভায় জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশকৃত বিভিন্ন জেলা থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রাপ্ত ৫০ বিঘার ঊর্ধ্বের অধিগ্রহণ প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় দেউনগর মৌজায় ১৭.৯৮৫০ একর, বিয়ানীবাজার উপজেলায় ফাজিলপুর, রাজাপুর, উত্তরভাগ, আলীনগর, চন্দপুর, নিজ মোহাম্মদপুর, চন্দগাঁও, হেতিমখালী, কাদিমালিক, করগাঁও মৌজায় ১১.৮৬৭৩ একর, বিয়ানীবাজার উপজেলায় চরিয়া ও মেওয়া মৌজায় ২৩.৯৮৭০ একর, ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থান প্রকল্প সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট তামাবিল সহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন জৈন্তাপুর নিজপাট, মোয়াখাই, পূর্ব লক্ষীপ্রসাদ মৌজার বিভিন্ন দাগে ১২.০৯১০ একর, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন চৈলাখেল ও লক্ষীপ্রসাদ মৌজায় বিভিন্ন দাগে ১৪.৬৯৯৭ একর, দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরামেরচর (কুমিল্লা)-মতলব উত্তর (ছেঙ্গারচর) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ ( ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় গালিমপুর মৌজার বিভিন্ন দাগে ০.৯২৪ একর এবং নবাইরকান্দি মৌজার বিভিন্ন দাগে ২.৬৩০০ একর জমি ভূমি অধিগ্রহণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে এই কমিটি।

আরও পড়ুনঃ   হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST