১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে কিশোরদের বিভিন্ন অপরাধ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ছবি: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাং, সাইবার ক্রাইম, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকসেবন বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

১৫ মে  বিকাল সাড়ে ৫টায় ইউসেফ মোমেনা বখ্‌শ টেকনিক্যাল স্কুল, রাজশাহী প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে কিশোর গ্যাং, সাইবার ক্রাইম, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকসেবন বিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, একটা অসংগঠিত সমাজ ব্যবস্থায় নেতিবাচক ফল হলো কিশোর অপরাধ। পারিবারিক কাঠামোর দ্রুত পরিবর্তন, অপসংস্কৃতি ও হতাশা কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। তারা এলাকায় আধিপত্য বিস্তারে মাঝেমধ্যেই প্রতিপক্ষের সঙ্গে মারামারি করে। এছাড়াও তারা ইভটিজিং, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে। তাই যেখানেই কিশোর গ্যাং দেখা যাবে, দ্রুত পুলিশকে তথ্য দিতে সহযোগিতা করতে হবে।

আরও পড়ুনঃ   গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

তিনি আরও বলেন, যে পরিবার থেকে কিশোর গ্যাং গড়ে উঠবে, সেই পরিবারকে সচেতন করতে হবে। তাদের প্রতি স্নেহ, ভালোবাসা, যত্ন বাড়াতে হবে। পরিবারের সবার মনে রাখতে হবে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং একটি পরিবার, সমাজ তথা পুরো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সভায় ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ বিষয়ে সচেতন থাকতে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত

তিনি বলেন, বর্তমান টেকনলজি নির্ভর যুগে সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিত্য নতুন অপরাধ সংগঠিত করছে। সাইবার বুলিংয়ের শিকার হলে বিষয়টি গোপন না রেখে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব টেকনিক্যাল মো: আব্দুল্লাহ আল কামাল, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১২

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১৩

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১৪

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৫

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৬

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৭

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৮

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

২০

Design & Developed by: BD IT HOST