১৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাড. ঈঁশা

জেলা পরিষদ কার্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করেছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈঁশা। সোমবার সাড়ে ১২ টার দিকে তিনি যোগদান করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এবং নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবিব এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আল. মতিন, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ, কে, এম, আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:) মো: আলেফ আলী।

এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা পশ্চিম এর সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানের সুমন, মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনি-সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীগণ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈঁশা বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন সংগ্রামে সকল অংশগ্রহণ দেখে এবং জেলা পরিষদের উন্নয়ন করতে পারবেন বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

তিনি জানান, তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এ জন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। তিনি পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠান এর উন্নয়ন, খাল খনন ও মনিবাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের আওতাভুক্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা মাধ্যমে জনগণের সেবা করে যাবেন বলে প্রতিশ্রুতিও দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST