
সাজ্জাদ হোসেন মুন্না, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শেষে এসব কথা বলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। সম্প্রতি, স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার তদন্ত শেষে গণমাধ্যমে বক্তব্য দেন পুলিশ সুপার নজরুল ইসলাম।
পুলিশ সুপার নজরুল ইসলাম জানায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ। এছাড়াও- মহাসড়কে চাঁদাবাজী, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সম্প্রতি, ভাঙ্গায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা, মহাসড়ক থেকে এক মহিলা যুবলীগ নেত্রীর মরদেহ উদ্ধার, মহাসড়কে গরুসহ পিকাপ ডাকাতির ঘটনা ঘটে। দুটি হত্যাকাণ্ড ও একটি ডাকাতির ঘটনায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজোয়ান দিপু, অফিসার ইনচার্জ আব্দুল আলিম সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ও পুলিশ সদস্য প্রমুখ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST