১৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটো রিকশা চালক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস শহরের বাজার স্টেশন কাউন্টার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় পৌঁছলে বিপরী দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশার যাত্রী আখি খাতুন রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় রিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

স্থানীয়রা আরও জানায়, নিহত আখি খাতুন তার শিশু কন্যাকে মাদ্রাসায় রেখে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সড়কে আধাঘন্টা যানবহন চলাচল বন্ধ থাকে। ফলে এ সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সুষ্ঠু বিচারের আস্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় মানহীন সেমাই কারখানাকে জরিমানা

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন এ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ঘাতক বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST