৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মেঝেতে স্ত্রীর মরদেহ, বিছানায় আহত সাংবাদিক

আহত সাংবাদিক ও নিহত রওশন আরা ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একই বাসা থেকে ওই সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামী কামাল মালিক একজন সাংবাদিক। তিনি বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপ-সম্পাদক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ডাক বিভাগেও চাকরি করেন। তারা নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় ভাড়ায় বসবাস করতেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ওই বাসা থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় পেঁচানো ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাত ও পায়ে জখম রয়েছে। তিনি ড্যামফিক্স পান করেছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, তিনতলা ওই বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন কামাল মালিক। ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মেঝেতে রওশন আরার মরদেহ পড়ে থাকতে দেখা যায় এবং বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   নাতনির সমপরিমান ওজনের ‘পয়সা’ উপহার দিলেন নানা

রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। তার হাত ও পায়ে জখম রয়েছে। সম্ভবত রগ কেটে গেছে। তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে।’

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটও কাজ করছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। এ মুহূর্তে মন্তব্য করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১২

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৪

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৫

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৬

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৭

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৮

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৯

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST