২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমানের শ্রদ্ধা

শনিবার বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনলাইন ডেস্ক : বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকালে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন।

শহরের সাতমাথা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

শ্রদ্ধা নিবেদনকালে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধাসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর ৪০ মৌজায় ভূমি জরিপ শুরু

এরপর শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় অংশ নেন তিনি। সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়, কোপার শিরোপা মেসিদের

এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST