১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা প্রশাসন চ্যাম্পিয়ন

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

স্টাফ রিপোর্টার : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত অবধি মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস, রাজশাহী-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় রাজশাহীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী-এর উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান।

আরও পড়ুনঃ   ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় ঢুকল মার্কিন রণতরী

প্রতিযোগিতায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, এনএসআই, বাংলাদেশ বেতার রাজশাহী, বিসিক, রাজশাহী কলেজ, সরকারি মহিলা কলেজসহ মোট ১৬টি সরকারি প্রতিষ্ঠানের ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

ফাইনাল খেলায় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী ও সহকারী কমিশনার (ভূমি), পবা মোহাম্মদ মেহেদী হাসান জুটি, জেলা পুলিশের পক্ষে জেলা সিআইডি পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম মাইনুল ইসলাম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুনঃ   রাকাব এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এছাড়াও উপস্থিত দর্শকদের মাঝে মাদকবিরোধী লোগো সম্বলিত টি-শার্ট, মাদকবিরোধী স্লোগানযুক্ত জ্যামিতি বক্স ও কলম বিতরণ করা হয়।

বক্তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১০

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১১

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১২

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৩

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৫

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৭

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৯

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

২০

Design & Developed by: BD IT HOST