২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার : ঘন কুয়াশার মাঝে বিজিব’র ৩ টি পৃথক সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামাল জব্দ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রেমতলী, শাহাপুর এবং খরচাকা বিওপি’র বিশেষ টহলদল ৩ টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। এসব অভিযান পরিচালনার মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। মাদক, চোরাচালান ও মানব পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

সোমবার ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ২:২০ মিনিটে রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল রাজশাহী জেলার গোড়াগাড়ী থানাধীন হরিণবিষকা নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার করে মাদক ব্যবসায়ীকে ধরার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে ঘন কুয়াশার মধ্যে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত প্লাস্টিকের ব্যাগ হতে ৫১ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না: রিজভী

অপর অভিযানে ২৯ ডিসেম্বর আনুমানিক ৫ : ৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খরচাকা বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেখতে পায় যে, মাদক ব্যবসায়ী ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। মাদক ব্যবসায়ী বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর বিজিবি কর্তৃক ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা প্লাষ্টিকের বস্তা ও মোবাইল ফোন ফেলে ঘন কুয়াশার মধ্যে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল কর্তৃক উক্ত বস্তা হতে ভারতীয় ৫০ বোতল মদ, পুরাতন বাটন মোবাইল ১টি, রবি সিম কার্ড ১টি এবং গ্রামীন সিম কার্ড ১টি (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

তৃতীয় অভিযানে, ২৯ ডিসেম্বর আনুমানিক ৫: ১৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র আভিযানিক দল নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন মধ্যপাড়া নামক এলাকার মাঠের মধ্যে দিয়ে মাদক পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থলে দিকে অগ্রসর হলে মধ্যপাড়া নামক এলাকার একটি আম বাগানের নিকটে গেলে উক্ত চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থল হতে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ১৪০ পিস, ফলিক এসিড বিপি ২ পাতা, ডাপাজিফ্লজিন ট্যাবলেট ২ পাতা, রিনারভি প্লাস ট্যাবলেট ৩৮ পিস, কিটোএড ট্যাবলেট ৭৭ পিস, নিফরোসেভ ট্যাবলেট ৮ পাতা, এরিস্টোজমি সিরাপ ২ বোতল এবং পেন ডি ট্যাবলেট ৪৪ পিস (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩

বিজিবির অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচনের ভোট গণনায় একটু বেশি সময় লাগবে : ইসি সচিব

বিপিএলের ফাইনালে ট্রফি উন্মোচন নিয়ে থাকছে চমক

রাজশাহীর সীমান্তে অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

বাগমারায় জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

তানোরে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭৫ বছরের বৃদ্ধের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের টহল

মান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপু ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে

ভোটারদের দুয়ারে জামায়াত প্রার্থী নাজমুল হক, প্রতীক পাওয়ার পরই শুরু মাঠপর্যায়ের প্রচারণা

১০

প্রতীক বরাদ্দে শুরু প্রচার-প্রচারণা, যশোরের ৬টি আসনে লড়াইয়ে ৩৫ প্রার্থী

১১

যশোর ইতিহাসে প্রথমবার বন্দিদের ভোটাধিকারের সুযোগ, ভোট দিতে ১২৯ বন্দির আবেদন

১২

পবা মোহনপুরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে : মিলন 

১৩

নির্বাচনী প্রচারের প্রথম দিনে দাড়িপাল্লা মার্কার প্রচার মিছিল ও গণসংযোগে উৎসবের আমেজ

১৪

কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ১০ সৈন্য নিহত

১৫

ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিতে চায় ৭ মুসলিম রাষ্ট্র

১৬

পাকিস্তানে শপিং সেন্টারে আগুনে নিহত বেড়ে ৬০

১৭

রমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সৌদি

১৮

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১৯

পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

২০

Design & Developed by: BD IT HOST