২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’

অনলাইন ডেস্ক : ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভারতী সিং ফের মা হয়েছেন। তবে দ্বিতীয় সন্তানের আগমনের মুহূর্তটি ভারতীর জন্য মোটেও সহজ ছিল না। মা হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে সেই ভয়ংকর ও আবেগঘন স্মৃতির কথা শেয়ার করেছেন তিনি, যা শুনে ভক্তদের চোখেও জল এসেছে।

ভারতী জানান, প্রসবের ঠিক আগের মুহূর্তগুলো ছিল চরম উদ্বেগের। এর আগে গুঞ্জন উঠেছিল যে কোনো একটি শ্যুটিং সেটে ভারতীর ‘ওয়াটার ব্রেক’ হয়েছিল। তবে সেই ভুল ধারণা ভেঙে ভারতী জানান, ঘটনাটি ঘটেছিল তার নিজের বাড়িতেই।

আরও পড়ুনঃ   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত

সেই ভোরের স্মৃতিচারণ করতে গিয়ে ভারতী বলেন, ‘তখন ভোর ৬টা বাজে। হঠাৎ বুঝতে পারলাম আমার সব পোশাক ভিজে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বিছানার চাদরও ভিজে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এবং রীতিমতো কাঁপছিলাম। সঙ্গে সঙ্গেই ডাক্তারকে ফোন করি। তিনি জানান, আমার ‘ওয়াটার ব্রেক’ হয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।’

ভারতী আরও জানান, আগের রাত থেকেই তিনি অস্বস্তি বোধ করছিলেন, কিন্তু ঠিক কী হতে যাচ্ছে তা বুঝতে পারেননি। একাকী সেই অনুভূতি ও অজানা আতঙ্ক তাকে এতটাই গ্রাস করেছিল যে তিনি ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে সবার কাছে দোয়া চেয়েছিলেন।

আরও পড়ুনঃ   আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

হাসপাতালে নেওয়ার সময় ভারতীর পাশে ছিলেন তার স্বামী হর্ষ লিম্বাচিয়া এবং বড় ছেলে লক্ষ্য। হর্ষ জানান, প্রথম সন্তানের জন্মের সময় ভারতীকে প্রায় ৮-১০ ঘণ্টা প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল। এবার অস্ত্রোপচারের (সি-সেকশন) মাধ্যমে পৃথিবীর আলো দেখে তাদের দ্বিতীয় সন্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST